শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

14

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকাঃ কয়েকটি আরব রাষ্ট্রের অসহযোগিতা সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাস মাসব্যাপী যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন ও ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধনে সক্ষম হয়েছে। সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা ওসামা হামাদান এ কথা বলেছেন। মরক্কোর রাজধানী রাবাতে তাওহিদ অ্যান্ড ইসলাহ মুভমেন্টের চতুর্থ অধিবেশনে বক্তৃতাকালে হামাদান জোর দিয়ে বলেন, পরবর্তী দফার লড়াইয়ে হামাস যোদ্ধারা ইসরাইলের সীমান্ত অতিক্রম করবে। তিনি আরো বলেন, ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতির ভিডিও তার সংগঠনের কাছে রয়েছে। তিনি বলেন, ক্ষমতার পাল্লা বদলে গেছে এবং হামাস এখন ইসরাইলের ভূখণ্ডে গিয়ে ইসরাইলি বাহিনীর সাথে যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে। গাজায় হামাসের সাফল্যের পেছনে মুসলিম উম্মাহর সমর্থন অবদান রেখেছে বলে তিনি জানান। তিনি জোর দিয়ে বলেন, কায়রোয় ফিলিস্তিনি আলোচকেরা ঐক্যবদ্ধ এবং এতে সব দলের প্রতিনিধি রয়েছে, যা নজিরবিহীন। তিনি আরো বলেন, গাজায় হামাসের লড়াই প্রমাণ করেছে, জেরুসালেম মুক্ত করতে প্রতিরোধ একমাত্র উপায়। পশ্চিম তীরে হামাসের তিন দফা অভিযানএ দিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে হামাস কমপক্ষে তিন দফা অভিযান চালিয়েছে বলে জানা গেছে। প্রথম হামলা চালানো হয় কালকিলিয়া শহরের কাছে। ওই এলাকা দিয়ে ইসরাইলি বাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাতে হামলা চালায়। তেমনি পশ্চিম তীরের মধ্যভাগে আলবিরেহ শহরে ইহুদি বসতির কাছে গুলি চালায় ফিলিস্তিনিরা। এখানে দুই দিন আগে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে ইসরাইলি সৈন্যরা। তা ছাড়া হেবরনের উত্তরে আল আরুব উদ্বাস্তু শিবিরের বাইরে মোতায়েন ইসরাইল সৈন্যদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা গুলি ছোড়ে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...