এবার করতোয়া নদী প্রসঙ্গে দু'টো কথা বলি। ৬০'র দশকে আমি শাহজাদপুর কলেজের ছাত্র ছিলাম। প্রায় ১০ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ী থেকে শুকনো মৌসুমে পায়ে হেটে করতোয়া নদীপড়ে এসে শাহজাদপুর হজরত মখদুম শাহদৌল্লা খেয়া ঘাটে খেয়া নৌকায় নদী পাড় হয়ে কলেজে আসতাম আবার ফিরে যেতাম। এক খেয়া মিস করলে একঘন্টা পিছিয়ে পরতাম। রুটিন ক্লাস পেতাম না। তখনকার দিনে চৈত্র, বৈশাখ,জৈষ্ঠ মাসেও করতোয়া নদীতে স্রোত ও পানি চলমান থাকতো। এখন সেই নদীর পেটে পানি নেই। অনেক জায়গা দিয়ে হেটেও নদী পাড় হওয়া যায়। মাঝ খানে সময় মাত্র ৫০ থেকে ৬০ বছর। এ অর্ধ শতাব্দীতেই এমন বৈরী চিত্র, বৈরী পরিবেশ আমাদের জাপিত জীবনেই দেখতে হবে এমনটা কখনও ভাবিনি। এখন আমাদের ভাবাচ্ছে। প্রশ্ন জাগছে আর ৫০ বছর পরে কোন দৃশ্য দেখবে আমাদের রেখে যাওয়া প্রজন্ম। তবে এটুকু বলতে পারি ভয়াবহ এক সঙ্কট কাল আমাদের জন্য অপেক্ষা করছে। তবুও বিশ্বজুড়ে সতর্ক হবার কোন বার্তাই মিলছেনা । তবে কি সত্যই পানি সঙ্কটের কারনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিযে চলেছি? অথবা প্রাকৃতিক বিপর্জয়ে আমরা নিজেরাই মৃত্যুমুখে ঢুকে যাচ্ছি। এমনটা আমি ভাবছি। আপনারাও ভাবুন।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার
প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম
তারিখ- ০৩ এপ্রিল, ২০২১ খৃষ্টাব্দ
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
