বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অনলাইন ডেস্কঃ করতোয়া নদীর পূর্ব পাড়ে দরগাড়চর নতুনপাড়া গ্রামের ফরিদ সরকার নামে দোকান কর্মচারীকে বেধে রেখে তার স্ত্রী নাজমা খাতুন (২৫) কে  পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১১টার দিকে। এলাকাবাসীর সহযোগীতায় এ ঘটনার  সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দ্বারিয়াপুর গ্রামের লালচানের ছেলে আলহাজ (২৫), মৃত আজিম উদ্দিনের ছেলে আলমগীর (২৮), মৃত আইয়ুব আলীর ছেলে রতন (২০), দরগাড়চর গ্রামের এমান আলীর ছেলে তোতা (২৪), পুকুরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে জুয়েল (১৯) ও নলুয়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে বুলবুল (২০)।  মেডিক্যাল পরীক্ষার জন্য ওই গৃহবধুকে গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দরগাড়চর নতুনপাড়া গ্রামের দোকান কর্মচারী ফরিদ সরকারের স্ত্রী নাজমা খাতুন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শুক্রবার সন্ধায় পৌর এলাকার দরগাপাড়া মহল্লার বাবু মিয়া পীরসাহেবের বাড়িতে বাৎসরিক ওরশ শরীফে আসে। রাত সাড়ে ১০টার দিকে ফরিদ উদ্দিন তার স্ত্রী নাজমা খাতুনকে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে করতোয়া নদীর পূর্বপাড়ে পৌছালে দুর্বৃত্তরা তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ফরিদ সরকারকে মারধর করে হাত-পা বেধে রেখে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে নিকটবর্তী মাঠে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কৌশলে ফরিদ সরকার তার হাত-পায়ের বাধন খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বিষয়টি গ্রামবাসীকে জানায়। পরে শতাধিক গ্রামবাসী লাঠি-শোটা নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে গৃহবধু নাজমা খাতুনকে উদ্ধার করে এবং ২ ধর্ষককে হাতে-নাতে পাকড়াও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগীতায় অপর ৪জনকে আটক করে। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে জানান, গৃহবধু নাজমা খাতুন বাদি হয়ে ৬জনকে আসামী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অধিকতর তদন্তের স্বার্থে আটক ৬জনকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রঃ মানবজমিন অনলাইন

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...