শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
যমুনা নদীর পানি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল বৃষ্টিতে জেলার অভ্যন্তরীণ নদ–নদীতে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পানি ঢুকে পড়ছে নতুন নতুন এলাকায়। এতে আবারও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। গত তিনদিন ধরে যমুনার পানি বাড়তে থাকায় এবং টানা বৃষ্টিতে বানভাসি মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দেখা দিয়েছে খাদ্যের সংকট। অনেক বসতবাড়ি পানিতে ডুবে রয়েছে। বাঁধে ও উঁচু জায়গায় আশ্রয় নেওয়া মানুষেরা রয়েছে চরম কষ্টে। নতুন-পুরোনো মিলে পানিবন্দী রয়েছে জেলার প্রায় আড়াই লাখ মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার জানান, আজ সন্ধ্যায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ দশমিক ০৫ মিটার রেকর্ড করা হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে সাড়ে ৫৩ কিলোমিটার সড়ক ও বাঁধ এবং ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, চারটি ইউনিয়ন পরিষদ ভবন ও তিনটি কমিউনিটি ক্লিনিক। তলিয়ে গেছে ১৪ হাজার ১৩ হেক্টর জমির ফসল। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবদুর রহিম বলেন, চলতি বন্যায় জেলায় ৫১ হাজার পরিবারের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনার সঙ্গে অভ্যন্তরীণ নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। বন্যাকবলিত লোকদের জন্য ২৬৭ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৯৫০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”