শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
17 শাহজাদপুর সংবাদ ডটকম, সিরাজগঞ্জঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত কাঠ ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪০) সদর উপজেলার কড্ডা কৃষ্টপুর গ্রামের আয়নাল শেখের ছেলে। আহতকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মনিরুল মোটর সাইকেল যোগে অপর একজনকে সাথে নিয়ে বেলকুচি যাচ্ছিল। শনিবার দুপুর সোয়া বারোটার দিকে তারা সয়দাবাদ মোড়ে পৌছলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এ ঘটনায় মনিরুল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...