রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনার ‘লকডাউন’ পরিস্থিতিতে শনিবার প্রায় দিনভর এ ধান কেটে দেয়া হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল খালেকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারি করোনার মধ্যে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দেয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অতিসম্প্রতি এ নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনায় প্রেক্ষিতে ওই কৃষকের মৌসুমি ইরি বোরো ধান কেটে দেয়া হয়। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...