শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ এবারের চলতি বন্যায় সিরাজগঞ্জের ৬ উপজেলার কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। ঘাম ঝরানো পরিশ্রমের ফসল চোখের সামনে পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তাই সিরাজগঞ্জের কৃষকের চোখে এখন কান্নার অশ্রু ঝরছে অঝোর ধারায়। সর্বস্ব হারিয়ে নির্বাক তারা। তারা স্বপ্নের ফসল হারিয়ে ঋনের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। মাত্র দুই সপ্তাহের বন্যা এভাবে নিঃস্ব করে দিয়েছে এ জেলার কৃষদের। বন্যায় ধানের পাশাপাশি পাট, বাদাম, আখ, কলা, সবজি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ জেলা কৃষি, ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সুত্রে জানা গেছে, এবারের বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সদর, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার ১লাখ ৩৩ হাজার কৃষক ক্ষতি গ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতির পরিমান প্রায় ১১২ কোটি ৮০ হাজার টাকা বলে জানা গেছে। বন্যায় ডুবে গেছে প্রায় ২৫ হাজার হেক্টর আবাদি জমির ফসল। এ ছাড়া নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে শত শত হেক্টর জমি। এতে জেলার ৬টি উপজেলার ৪৭টি ইউনিয়নের ১৫ হাজার ৬শ হেক্টর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব জমির মালিক ও কৃষক সব কিছু হারিয়ে এখন নির্বাক।

শুধু ফসলি জমিই নয় জেলার মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুরের পুকুর ও মাছের খামার বন্যার পানিতে ভেসে গেছে। ফলে মাছ চাষিরাও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর আলী শেখ জানান, এবারের বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জের ৬টি উপজেলা। বন্যায় কৃষকের আমন ধান, আউশ ধান, পাট, কলা, ধানের বীজতলা ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী ভাবে অনুদান প্রদান করা হলে তবেই তারা বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”