শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
02 শাহজাদপুর সংবাদ ডটকম, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই সাংবাদিকদের উপর মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক দীপক কুমার কর, টিএম কামরুজ্জামান লাবু, মাইটিভি চলনবিল প্রতিনিধি এইচএম মোনায়েম খান, কে এম রফিকুল ইসলাম, আসাদুল আলম, মোঃ আবুল কালাম, এম আব্দুল্লাহ সরকার প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ফজলুল হক খানসহ তার পরিবাবারের উপর সরাই হাজিপুর গ্রামের একটি কুচক্রী মহল একাধিক মিথ্যা মামলায় হয়রানি করে যাচ্ছে। অপরদিকে তাড়াশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক দীপক কুমারের উপর মিথ্যা মামলায় হয়রানি করছে ভৃমিদুস্য সন্ত্রাসীরা। মানববন্ধনে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...