শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নাজমুল ইসলাম: ভারতে অনুষ্ঠিত দ্বাদশ সাউথ এশিয়া গেমস (এসএ গেমস)-এ এবার সিরাজগঞ্জের মেয়ে সুমনা মুন্নি তায়কোয়ান্ডে ব্রোঞ্জ পদক জিতেছেন। সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার মোহর আলীর কন্যা। সে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো। মুন্নি গত ২০১০-১১ সালে জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিভার অন্বেষন কর্মসুচীতে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় তাইকোয়ান্ডো এসোশিয়েশনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণরত অবস্থায় ২০১৪ সালে তাইকোয়ান্ড এসোশিয়েশনের মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবহিনীতে চাকুরি পেয়ে কাজে যোগদান করেন। এর পর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। ভারতে অনুষ্ঠিত দ্বাদশ সাউথ এশিয়া গেমস (এসএ গেমস) প্রতিযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাউথ এশিয়া গেমস তাইকোয়ান্ড প্রতিযোগীতায় নিষ্ঠার সাথে লড়ে তিনি তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়ে বিদেশের মাটিতে দেশের সন্মান বয়ে এনেছেন সিরাজগঞ্জের গর্ব সুমনা মুন্নি। সুমনা মুন্নির প্রশিক্ষক ছিলেন সিরাজগঞ্জের তায়কোয়ান্ডোর সিনিয়র প্রশিক্ষক বাবুল হোসেন। এদিকে সুমনা মুন্নির এমন সাফল্যে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী সফিকুল ইসলাম শফি সহ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাগণ তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...