শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নবাব সিরাজগঞ্জের ছেলে। অনেক আগেই তাঁর বিয়ের বয়স পার হয়ে গেছে। তবে যতবার বিয়ে ঠিক হয়েছে ততবারই অজানা কারণে ভেঙে গেছে। কিন্তু নবাব সিরাজগঞ্জের মানুষ হিসেবে খুব অহংকার এবং গর্ব করে। যদিও নিঃসংকোচে তার সিরাজগঞ্জের দোষ গুলি স্বীকার করে নেয়। সে সব সময় বলে আমরা সিরাজগঞ্জের মানুষের ঘাড়ের রগ তেড়া এবং তারা কারণ ছাড়াই ঝগড়া করতে পারে। নবাবের বিয়ের জন্য ফের নতুন একটা সমন্ধ আসে কিশোরগঞ্জ থেকে। বিয়ে ভেঙে যাবার ভয়ে এবার নবাব ও তাঁর মামা একাই মেয়ে দেখতে যায়।
মেয়ে দেখতে গিয়ে নবাব খুবই এক্সাইটেড হয়ে ভুলে মেয়ের মাকে দেখেই পছন্দ করে ফেলে। মামাকে জানায় তার মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু পরক্ষনেই জানতে পারে ওটা মেয়ের মা। এই নিয়ে মা ও মেয়ের মধ্যে ঝামেলা বাঁধে। তর্ক বিতর্কে এক পর্যায়ে সিরাজগঞ্জের ছেলের সাথে কিশোরগঞ্জের মেয়ের নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা এমন কি ঝগড়া বাঁধে। অতঃপর নাটকটি মোড় নেয় অন্যদিকে। এভাবেই নাটকের গল্পটি এগিয়ে যাবে। আদিবাসী মিজান এর রচনা ও পরিচালনায় ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে' নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, শামীমা নাজনীন, তারেক স্বপন, লিজা খানম প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় আসন্ন ঈদে নাটকটি বাংলাভিশন-এর ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
অন্যান্য খবরঃ ব্রিটিশ তরুণী মৎস্যকন্যায় পরিণত ব্রাজিল সুন্দরীদের ভালোবাসার আকুতি কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...