সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আগামী সাত দিনের মধ্যে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এ ল্যাবের কার্যক্রম শুরু হবে। বুধবার (২৯ এপ্রিল) রাতে করোনা পরীক্ষার যন্ত্র রিয়েল টাইম পলিমারেজ চেন রি-অ্যাকশন (আর টিপিসি আর) মেশিন চট্টগ্রাম থেকে জামালপুরে এসে পৌঁছাবে।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানান, বুধবার চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে (আরটি পি সিআর) মেশিনটি গ্রহণ করেন জামালপুরের ছেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান। মহামারি করোনার চলমান পরিস্থিতিতে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে জামালপুরে এ ল্যাব স্থাপিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি আরও জানান, করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। প্রতিদিনের ফলাফল জামালপুরের পাশাপাশি ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরীক্ষার কাজটি শুরু হলে বৃহত্তর জামালপুর জেলার, ২৬ লাখ মানুষসহ আশপাশের জেলার প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন। বিশেষ করে শেরপুর, কুড়িগ্রাম, রাজিবপুর এবং সিরাজগঞ্জ জামালপুরের কাছাকাছি হওয়াতে এই শেখ হাসিনা মেডিকেল কলেজে যাতায়াত সহজ হবে। গত ২৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে প্রস্তাবটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো করা হয়। এ ল্যাব স্থাপনে সহযোগিতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরসহ সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যানের ফারুক আহাম্মেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...