শাহজাদপুর সংবাদ ডেস্ক : এবার বডি ম্যাসেজ করুন পাইথন সাপ দিয়ে। মাছ ও ইদুরের পর এবার আস্ত একটা পাইথন সাপ। বডি ম্যাসেজে বৈচিত্র্য আনতে এবার পাইথন সাপকে কাজে লাগানো হচ্ছে। পাইথন যাকে দেখলেই গা-টা ভয়ে শিউরে ওঠে, সেই পাইথনই শরীররে একেবারে চাঙ্গা করে দিচ্ছে। ইন্দোনেশিয়ার জার্কাতায় খোলা হয়েছে এই পাইথন ম্যাসেজ পার্লার।
দোকানে ঢোকার মুখে দেখা যাবে পাইথনের বড় একটি ছবি। শুরুতে দেখেই অনেকে অবশ্য ভয় পাচ্ছেন। তবে যারা সাহস করে যাচ্ছেন ম্যাসেজ সেরে বেরিয়ে এসে তাদের মুখে শান্তি, আরাম আর সুখের হাসি।
পাইথন সাপের ম্যাসেজ নেওয়ার পর বছর ৩০-এর এক মহিলা তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, ‘প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যখন প্রথমে পাইথনকে গায়ের ওপর ফেলল, তখন তো চিৎকারও করে উঠলাম। কিন্তু একটু পরে বুঝতে পারলাম কত সুন্দরভাবে ও ম্যাসেজ করতে পারে। দারুণ একটা অনুভূতি হল আজ।’
পাইথন ম্যাসেজ পার্লার মালিক বলছেন, ‘সারাদিন অনেক লোকেই আসছে। তবে পাইথন ম্যাসেজ করানোর প্রবণতা বেশিরভাগই বিদেশি পর্যটকদের মধ্যেই ঝোঁক বেশি।’
পাইথনের কাছ থেকে ম্যাসেজ করাতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৩০ পাউন্ড বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৩,৫০০ টাকা।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/23-08-2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
