বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি বরখাস্তকৃত পৌর মেয়র হালিমুল হক মিরুর হাইকোর্টে জামিন মেলেনি। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রোববার আবেদন দুটি দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেন। এর ফলে মেয়র মিরুকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে। ওই বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ সমকালকে জানান, তিন দিন শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রোববার রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছিলেন। আদালত রোববার আবেদন দুটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এর আগে গত ২৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ মিরুর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতে আসামি মিরুর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, শ. ম. রেজাউল করিম এবং আবদুল আলিম মিয়া জুয়েল। এ সময় রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, কাজী মো. মাহমুদুল করিম রতন ও শফিকুজ্জামান রানা। জানা গেছে, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন সংক্রান্ত আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি শেষে রোববার রায়ের জন্য দিন ধার্য ছিল। রোববার বিচারক এ মামলায় আসামিকে জামিন প্রদান করবেন না মর্মে অভিমত ব্যক্ত করেন। এ পর্যায়ে উপস্থিত আসামিপক্ষের আইনজীবী শ. ম. রেজাউল করিম আবেদনটি খারিজ না করে কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। এরপর মামলাটি তালিকা থেকে বাদ দেন আদালত। তবে অন্য আদালতে ফের জামিন আবেদনটি শুনানি করা যাবে। আদালত সংশ্লিষ্টরা জানান, আদালত আসামিকে জামিনে আপত্তি প্রকাশ করায় আইনজীবীকে আবেদনটি ফিরিয়ে দেওয়া হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে পৌর মেয়রের দুই ভাই মিন্টু ও পিন্টুর সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয়ের গণ্ডগোল বাধে। এরপর বিজয়কে তুলে নিয়ে মেয়রের বাড়িতে আটকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এ নিয়ে নিজ দলের একটি পক্ষের সঙ্গে মিরু, মিন্টু, পিন্টু, নাছিরসহ মেয়রের সহযোগীদের সংঘর্ষ বাধে। ওই সময় পেশাগত দায়িত্ব পালন, খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকায় আনার পথে মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে মেয়র মিরু ও তার সহোদর মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগ নেতা নাছিরসহ জ্ঞাত ১৮ এবং অজ্ঞাত আরও ২২ জনসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের তিন মাস পর গত ২ মে শিমুল হত্যা মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। এতে বলা হয়, মেয়র মিরুর গুলিতেই শিমুলের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে মেয়র মিরুর লাইসেন্স করা শটগান ছাড়াও তার ভাই হাবিবুল হক মিন্টুর অবৈধ পাইপগান ব্যবহার করা হয়। মিরু ও মিন্টু দুজনই ঘটনার দিন শিমুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...