শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
FacebookWasteOfTime শাহজাদপুর সংবাদ ডটকমঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক’-এর মাধ্যমে আলোচনা জোরদার করতে সচিবদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপনাদের জন্য ফেসবুকে একটি আলাদা গ্রুপ রয়েছে। আপনারা চাইলে ওই গ্রুপের পেজে গিয়ে বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালাতে পারেন। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব বৈঠকে ফেসবুক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফেসবুকের খুঁটিনাটি বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠকে উপস্থিত ৬০ জন সচিবের মধ্যে ১৬ জন বক্তব্য রাখেন। তারা বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাবতুলে ধরেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ ফেসবুক নিয়ে আলোচনার বিষয়টি জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশাসনের সব কর্মকর্তার ফেসবুকে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের মধ্যে প্রশাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গ্রুপভিত্তিক ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। বুধবার বৈঠকে নিজেদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েও কথা বলেন সচিবরা। মন্ত্রিপরিষদ সচিবের কাছে বেতন কতটা বাড়তে পারে জানতে চান তারা। মন্ত্রিপরিষদ সচিব জানান, নিশ্চয়ই বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে সচিবদের বেতন-ভাতা বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন গিয়ে যেসব নির্দেশনা দিচ্ছেন, সেগুলো দ্রুত ও ঠিকমতো বাস্তবায়নের তাগিদ এবং অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে সচিব বৈঠকে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে