শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : ‘ সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আমৃত্যু সাজা নয়- মৃত্যুদন্ড চাই। সমকাল পরিবার নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের পরিবারের পাশে সবসময় থাকবে।’ আজ শনিবার বেলা ৩ টায় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুলের কবর জিয়ারত শেষে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এ কথা বলেন। এ সময় সমকাল পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শিমুলের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সমকাল সম্পাদক । স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, 'শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুই সেদিন সংঘর্ষের সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে শটগান দিয়ে সাংবাদিক শিমুলকে প্রকাশ্যে গুলি করে। তাদের গুলিতেই মারা যান সাংবাদিক শিমুল। এটা পুলিশই বলেছে। আমরা এ হত্যাকান্ডের প্রধান আসামি মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ সকল অপরাধীদের ফাঁসি চাই।’ সেইসাথে অবিলম্বে মেয়র মিরুকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কারেরও তিনি দাবি জানান। এ সময় দৈনিক সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, দৈনিক সমকালের ডিজিএম (সার্কুলেশান) অমিত রায়হান, স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ খান হাসান, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজ্রুী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ ও স্থানীয় গণ্যমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিআইবি চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বের ওই সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন । শাহজাদপুরে মরহুম সাংবাদিক শিমুলের কবর জিয়ারত শেষে পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রওয়ানা দেন। এদিন বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে সমকাল সাংবাদিক শিমুলের স্মরণ সভা শীর্ষক এক সভায় তারা যোগদান করবেন বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”