বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিআইডি’র ব্যালাস্টিক পরীক্ষায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মাথায় গুলির সঙ্গে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলির মিল পাওয়া গেছে। গতকাল বিকেলে চাঞ্চল্যকর সাংবাদিক শিমুল হত্যা মামলার ( জিআর-৪১১৭ ) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘ সাংবাদিক শিমুলের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক দল তার মাথার ভেতর থেকে একটি গুলি ( ০.০৫ গ্রাম ওজনের সিসার বল ) উদ্ধার করেন। গুলিটি মেয়র মিরুর শটগানের কী না তা নিশ্চিত হতে শাহজাদপুর থানা পুলিশ গত ৮ ফেব্রুয়ারি ঢাকার সিআইডি’তে ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠান। ঢাকাস্থ সিআইডি’র ব্যালাস্টিক পরীক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি রিপোর্ট শাহজাদপুর আমলী আদালতে জমা দিয়েছেন। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেয়র মিরুর শটগানের গুলির সঙ্গে সাংবাদিক শিমুলের ময়নাতদন্তে পাওয়া গুলির স্প্রিন্টারটির ( সিসার বল ) মিল পাওয়া গেছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘বিষয়টি তিনি মৌখিকভাবে জেনেছেন। তবে ব্যালাস্টিক রিপোর্টটি তিনি এখনও হাতে পাননি। তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে এ ব্যাপারে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।’ গত ৮ ফেব্রুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে পৌর মেয়র মিরুর কাছ থেকে জব্দ করা তার লাইসেন্সকৃত বারো বোরের একটি শটগান, ওই শটগানের ৪টি গুলি, ময়নাতদন্তে নিহত সাংবাদিক শিমুলের মাথার ভেতর থেকে পাওয়া একটি স্প্রিন্টার (সিসার বল) ও একটি গুলির খোসা ঢাকার সিআইডি’তে ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। ( তথ্যসূত্র : দৈনিক যুগান্তর )

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...