শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তরিক পত্র শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে প্রেরণ করায় এ নিয়ে ওই কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । এ পত্র দাপ্তরিকভাবে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাননি বলে তারা জানিয়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতারা এখনও এ বিষয়ে কিছুই জানেন না, দু’একজন লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি,স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন জানান, ‘দাপ্তরিক পত্র দফতর মারফত জানানোর কথা। লোকমুখে শুনেছি। তবে এ ধরনের কোন পত্র এখনও পাইনি।’ অপরদিকে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান জানিয়েছেন,‘ এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।’ এ ব্যাপারে শাহজাদপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ ওয়াজেদ আলী জানিয়েছেন, ‘আগামী ৮ জানুয়ারী রোববার শাহজাদপুর সরকারি কলেজে ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পুরষ্কার বিতরণ কর্মসূচী’ সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
