শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
আজ সোমবার সন্ধ্যা প্রায় শোয়া ৬ টার দিকে শাহজাদপুর পৌরসদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজার (বাটা মোড়) এলাকাস্থ নাজমুল হুদার জুতার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ওই দোকানের জুতা আগুণে পুড়ে গেছে। এতে জুতা ব্যবসায়ী নাজমুল হুদার প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানটির শার্টারে ঝালাইয়ের কাজ করার সময় ঝালাইয়ের স্ফুলিঙ্গ থেকে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অাগুণের সূত্রপাত ঘটে। এদিকে, ওই দোকানে আগুণের সূত্রপাত ঘটলে স্থানীয় ব্যবসায়ীরা অাগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশানের কর্মী আশরাফুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের দমকল বাহিনীর সদস্যরা স্বল্প সময়েই আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...