বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : এইমাত্র ঢাকার শ্যামলী থেকে নিহত সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করেছে আইন শৃংখ্যলা বাহিনী বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। জানা গেছে, শাহজাদপুর পৌরসদরের দিলরুবা মোড় থেকে উপজেলা পর্যন্ত রাস্তার কাজটি দীর্ঘদিন ফেলে রেখে অসহনীয় করে তোলে সেই অঞ্চলের মানুষের জীবন। ধূলো আর ইটের গুঁড়ো বাতাসে মিশে শ্বাসকষ্টে ভোগে স্থানীয় বৃদ্ধ ও শিশুরা। এরই প্রতিবাদ করতে গিয়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদ বন্ধ করে দেয় সেই রাস্তাটি । এটাই ছিল বিজয়ের অপরাধ। এই অপরাধেই পিন্টুকে দিয়ে বিজয়কে ধরে এনে তার বাড়ির ভেতরের টর্সার সেলে হত্যার উদ্দেশ্যে মারপিট করে হাত পা ভেঙ্গে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সূত্রপাত সংঘর্ষের। সেই সংঘর্ষের সময় পৌর মেয়র ও তার সশস্ত্র সন্ত্রাসীদের ছবি তুলতে নিলে পরিকল্পিতভাবে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে তার দুই ভাই হাসিবুল হক মিন্টু, হাসিনুল হক পিন্টু, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য কেএম নাছির উদ্দিনসহ নামীয় ১৮ জন ও অজ্ঞাতনামা ২৫ জনসহ মোট ৪৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী নুরুন নাহার (৩৮)। এ ঘটনায় পুলিশ পৌর মেয়রের দুই ভাই মিন্টু, পিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা কেএম নাছির উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করেছে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে । পৌর মেয়র হালিমুল হক মিরু ঢাকার শ্যামলীতে তার ছেলের বাসায় আত্মগোপনে থাকলেও অবশেষে আইন শৃংখ্যলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...