আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে। টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত উক্ত খেলায় বেড়া পৌরসভা ২-১ গোলে নাটোর পৌরসভাকে পরাজিত করেছে। নাটোর পৌরসভা একাদশের পক্ষে গোল করেন সাব্বির। অপরদিকে, বেড়া পৌরসভা একাদশের পক্ষে প্রথম গোল করেন মঞ্জু। পরে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়া থেকে আগত অতিথি খেলোয়ার জার্সি। উদ্বোধনী খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন নাটোর পৌরসভা একাদশের রুবেল। শাহজাদপুর পৌরমেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান ও বিশেষ পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুক্তা সিরাজী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাসিুবল হক, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শফিকুল ইসলাম শফি, হাসিবুল হক মিন্টু, আওয়ামী লীগ নেতা কেএম নাছির উদ্দিন, আজিজুল হক আপন, রাজিব শেখ প্রমূখ। খেলাটি পরিচালনা করেন আইয়ুব আলী। এ সময় শাহজাদপুর পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকের সমাগম ঘটে।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
বেলকুচি
এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...
জাতীয়
উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র
২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...
এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের
আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...
