শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস-সাতবাড়িয়া গ্রামের আবু হানিফের ছেলে জেলহাজ (১১) বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ২৪ দিন পর অবশেষে শাহজাদপুর থানা পুলিশ তাকে উদ্ধার তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। আজ শনিবার সন্ধ্যায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ২৯ নভেম্বর জেলহাজ বাড়ি থেকে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাসে চড়ে সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় এলাকায় নেমে পথ ভুলে সেখানে হারিয়ে যায়। তার কান্নাকাটি দেখে ওই এলাকার জনৈক সুহৃদ ব্যাক্তি জেলহাজকে তার বাড়ি নিয়ে যান। এদিকে, জেলহাজের পিতা আবু হানিফ অনেক খোঁজাখুঁজির পরও ছেলের কোন সন্ধান না পেয়ে অবশেষে গত ১৬ ডিসেম্বর শাহজাদপুর থানায় একটি জিডি করেন। থানার অফিসার ইনচার্জ রেজাউল হক নিখোঁজের সন্ধানের তদন্তভার অর্পণ করেন এএসআই শ্রী আশুতোষ চন্দ্র দাসের ওপর। এএসআই আশুতোষ সাম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও জেলহাজকে খুঁজে না পেয়ে ইতিপূর্বে চাকুরীর সুবাদে পরিচিতজনদের নিখোঁজের বিবরণ দিয়ে কোথাও তার সন্ধান পেলে তাকে অবহিত করার অনুরোধ জানান। এক পর্যায়ে গতকাল শুক্রবার এএসআই আশুতোষের পরিচিত একজন জানানা, নিখোঁজ জেলহাজ কড্ডার মোড় এলাকায় একটি বাড়িতে রয়েছে। তাৎক্ষণিক খবর দেয়া হয় নিখোঁজের বাবা-মা সহ কড্ডার মোড় এলাকায় গিয়ে অবশেষে জেলহাজকে উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসেন এবং বাবা- মায়ের কাছে তুলে দেন। ২৪ দিন পূর্বে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে বাবা আবু হানিফসহ তার স্বজনেরা শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও এএসআই শ্রী আশুতোষ চন্দ্র দাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
