শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম,শামছুর রহমান শিশির, সোমবার, ৬ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ :: আন্তরিকতার সাথে আইন শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি’র পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়াকে ‘মাদার তেরেসা সম্মাননা-২০১৮’ প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। সেইসাথে তার হাতে মাদার তেরেসা সম্মাননা পদক-২০১৮ তুলে দেয়া হয়। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি’র সভাপতি, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সংগঠনের সাধারণ সম্পাদক এম, শফিক উদ্দিন অপু ও সংগঠনের প্রধান উপদেষ্টা, পরমানু বিজ্ঞানী ও ধর্ম গবেষক, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত মাদার তেরেসা সম্মাননা-২০১৮ সনদ পত্রে উল্লেখ করেন, দেশ ও জাতির গৌরব, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এলাকায় আইন শৃংঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন যা দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘এলাকার আইন শৃংঙ্খলা রক্ষায় ও পুলিশী আইনী প্রত্যাশিত জনগণকে সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা প্রত্যাশা করছি।’ উল্লেখ্য, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া শাহজাদপুর থানায় যোগদানের পর থেকেই মাদক নির্মূলে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। সেইসাথে শাহজাদপুর এলাকায় শতভাগ জুয়া বন্ধে তিনি সফল হয়েছেন। সেইসাথে তার দীপ্ত বুদ্ধিমত্বায় এলাকায় সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ কর্মকান্ড দমনে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”