ফারুক হাসান কাহার: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ (বুধবার) সকালে শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রঃ) টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট- ২০১৭ এর রাউন্ড রবিন লীগের ২য় (সকাল ) খেলা অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে শাহজাদপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক আব্দুল্লাহ ফিন্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ঢাকার হেরিটেজ ইলেভেন ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে হেরিটেজ ইলেভেন ক্লাব সংগ্রহ করে ১১৮ রান। খেলার দ্বিতীয়ার্থে শাহজাদপুর ক্রিকেট ক্লাব ১১৯ রানের টার্গেট নিয়ে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে সংগ্রহ করে ১০৭ রান। হেরিটেজ ইলেভেন ক্লাবের লেফ্ট টার্ণ স্পিনার আকাশ অসাধারণ বলিং নৈপুন্য প্রদর্শন করে ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে মূল্যবান ৪টি উইকেট সংগ্রহ করে দলকে বিজয়ের পথে নিয়ে যান। খেলা শেষে নির্বাচকমন্ডলী স্পিনার আকাশকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেন। খেলার ম্যাচ রেফারী হিসেবে দায়িত্বপালন করেন নাহাশ খান ও আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করেন পাবনা থেকে আগত বিজ্ঞ আম্পায়ারদ্বয় লিটন ও মামুন। ভাষ্যকর হিসেবে ছিলেন শিলিং। উক্ত খেলায় শত শত ক্রিকেটপ্রেমি দর্শকদের উপস্থিতি ছিলো বিশেষভাবে লক্ষনীয়।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
বেলকুচি
এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...
জাতীয়
উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র
২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...
এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের
আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...
