বুধবার, ২২ এপ্রিল ২০২৬
এম এ হান্নান শেখ, কোর্ট রিপোর্টারঃ আজ সোমবার সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা আইনজীবি শাখা শাহজাদপুরকে জেলা ঘোষনার দাবীতে শাহজাদপুর কোর্ট চত্ত্বরে মানববন্ধন করেন। সকল শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করে। প্রায় ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন আইনজীবি সমিতি শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি শেখ আঃ হামিদ লাভলু, এ্যাডভোকেট মতিয়ার রহমান, এ্যাডভোকেট আঃআজিজুলহক, কে এম মতিয়ার রহমান, একেএম রায়হান উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান পিন্টু প্রমুখ। এ্যাডভোকেট শেখ আঃ হামিদ লাভলু তার বক্তব্যকালে উল্লেখ করেন, শাহজাদপুর ঐতিহ্যবাহী একটি উপজেলা অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং উন্নত, এখানে আছে মিল্কভিটা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিমেন্ট মিল, বাঘাবাড়ী নদী বন্দর, অয়েল ডিপো, তাঁত শিল্প । তিনি শাহজাদপুরকে জেলা হিসেবে দেখতে চেয়ে শাহজাদপুরের সর্বস্তরের জনগনকে আন্দোলন করা আহবান জানান। আইনজীবি সমিতি শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন মখদুম শাহ্ দৌলা (রঃ), শাহ হাবিবুল্লাহ্ (রঃ),  বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক বরকত উল্লাহ্ স্মৃতি বিজরিত শাহজাদপুর উপজেলা। তাঁত শিল্প, গো খামার, বাঘাবাড়ী নদী বন্দর, মিল্ক ভিটা, বিদ্যুৎকেন্দ্র সহ বিভিন্ন শিল্পের কথা উল্লেখ করে শাহজাদপুরকে জেলা ঘোষনার জোর দাবী জানান। তিনি আরো উল্লেখ করেন ১৯২০ সালে আদী শাহজাদপুর ভেঙ্গে বেলকুচি, চৌহালী করা হয়। পাকিস্তান আমলে এম এন এ নির্বাচনে শাহজাদপুর ফরিদপুর একত্রিত ছিল। জনসংখ্যার কথা উল্লেখ করে এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন সিরাজগঞ্জ ও পাবনার জেলার মোট জনসংখ্যা ৪৮লাখ যার মধ্যে চৌহালী, বেলকুচি, সাঁথিয়া, বেড়ার জনসংখ্যা ১৬ লাখ এবং পাবনা সিরাজগঞ্জের মোট আয়তন ৪৮৩৯ বর্গ কিলোমিটার যার মধ্যে চৌহালী, বেলকুচি, সাঁথিয়া, বেড়া, শাহজাদপুর মিলে মোট আয়তন ১৪৯০.৮৭ বর্গ কিলোমিটার। কাজেই শাহজাদপুরকে আলাদা জেলা ঘোষনা করলে সিরাজগঞ্জ ও পাবনা জেলার উপর কোন প্রভাব পরবে না। তিনি জানান দাবী পুরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যহত থাকবে। মানববন্ধন শেষে কোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে একটি মিছিল শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শাহজাদপুর কোর্ট চত্ত্বরে এসে শেষ হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...