শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন এর কৈজুরী ইউনিয়নের বন্যা কবলিত গ্রাম লোহিন্দা কান্দি, জগতলা, ভাটপাড়া, গুপিয়া খালি, চরগুদি বাড়ি, ঠুটিয়া, চৌড় পাচিল ও ভার দিগুলিয়া অসহায় বন্যা কবলিত মানুষের মধ্যে ৫ মেট্রিক টন চাউল ও নগদ টাকা পানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এ দিকে শাহজাদপুরে বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছ্ে এ দিকে শাহজাদপুরে বন্যার পানি বেড়েই চলেছে সেই সাথে শাহজাদপুরে বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান জানান, ইতি মধ্যেই ১০ হাজার মানুষ পানি বন্দি ও ১০ গ্রাম তলিয়ে গেছে তিনি জানান চাহিদার তুলনায় ত্রাণ খুবই কম। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ সাংবাদিকদের জানান, পানি বন্দি মানুষের সংখ্যা বেশি একারণে যে ত্রাণ পাওয়া গেছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। অপরদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক টেলিফোনে জানান, শাহজাদপুরে বান ভাসি মানুষের মাঝে যেটুকু বরাদ্ধ পাওয়া গেছে তা আমরা বিতরণ করেছি শাহজাদপুরে আমাদের আলাদা নজর আছে আমরা পর্যায় ক্রমে প্রতিটি বান ভাসি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কোন অসহায় মানুষকেই আমরা না খেয়ে থাকতে দিবো না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...