বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়ার বহুল আলোচিত একটি জুয়ার আসর ভেঙ্গে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। ওই সময় ৬ জুয়ারীকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার রাতে শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা ও র‌্যাব-১২ ওই অভিযান চালায়। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের বড়াল নদীর উত্তর পাড়ে দীর্ঘদিন ধরে তাস ও ডাব্বু দিয়ে লাখ লাখ টাকার জুয়া চালাতো আউয়াল হোসেন নামে এক ব্যক্তি। অভিযানে জুয়ার আসর থেকে পাবনার ফরিদপুর উপজেলার খবির উদ্দিনের ছেলে জয়নাল বিশ্বাস (৩২), বগুড়া জেলার গাবতলী থানার বিষ্ণপদ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী (৩৩), উল্লাপাড়া উপজেলার গঞ্জের আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলার ফজলুর রহমানের ছেলে জামিউল ইসলাম (৫৫), শাহজাদপুর তালতলা এলাকার বারু হাজী ছেলে নুর আলম (৩২) ও কুমিরগোয়ালিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) কে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা এ ৬ জুয়ারির প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...