শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক,শাহজাদপুর : সিরাজগঞ্জের শাহজাদপুরে হেরোইন বিক্রেতা মামলায় ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী, কুখ্যাত মাদক সম্রাট আদম আলি খা (৩২) কে গ্রেফতার করছে পুলিশ। থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে থানার এসআই নওজেশ সঙ্গীয় ফোর্সসহ পৌরএলাকার দ্বারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট আদমকে গ্রেফতার করে। সে পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার ইব্রাহীম খার ছেলে বলে জানা গেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ২০১১ সালে হেরোইন বিক্রয়ের অভিযোগে দায়েরকৃত একটি মাদক মামলায় আদমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের কারাদন্ডদেশ দেন । এরপর থেকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থেকেও এলাকায় রমরমা হেরোইন ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো । অবশেষে সে পুলিশের হাতে ধরা পড়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। বৃহষ্পতিবার তাকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”