শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
স্থানীয় প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা (পুলিশ পরিদর্শক, তদন্ত) এর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী শ্রী জয় সরকার (৩০) পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার পুংরোহা মহল্লার দুলাল সরকারের ছেলে বলে জানা গেছে। থানার ডিউটি অফিসার এসআই হাই জানান, এদিন সকালে থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা'র নেতৃত্বে থানার এসআই জাহিদুল ইসলাম, এসআই নূরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জয় সরকারকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী জয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। এদিনই ধৃত জয়কে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”