বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে ইউপি সচিবদের ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) আয়োজিত ৩ দফা দাবিতে ২ দিন ব্যাপী এ কর্মবিরতি কর্মসূচি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে শুরু করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের সচিবগণ অবস্থান নিয়ে এ কর্মসূচি সফল করে তোলে। এ সময় তারা ৩ দফা দাবি আদায়ের লক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় বক্তব্য রাখেন গালা ইউপি সচিব রেকাব আলী, খুকনী ইউপি সচিব হালিমুল সরকার, কায়েমপুর ইউপি সচিব নাঈমুল ইসলাম, জালালপুর ইউপি সচিব এসএমএ জিয়াউল হক, গাড়াদহ ইউপি সচিব হুমায়ুন কবির, পোতাজিয়া ইউপি সচিব আলামিন হোসেন, রূপবাটি ইউপি সচিব মহাব্বত হোসেন, পোরজনা ইউপি সচিব মনিরুজ্জামান, হাবিবুল্লাহনগর ইউপি সচিব আব্দুল হালিম, বেলতৈল ইউপি সচিব আজাদ হোসেন, কৈজুরি ইউপি সচিব ইউনুছ আলী, সোনাতনী ইউপি সচিব আব্দুল হালিম, নরিনা ইউপি সচিব আমিনুল ইসলাম। দাবিগুলি হল, ইউপি সচিবদের পদবী পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার পদমর্যাদা প্রদান, শতভাগ বেতনভাতা ও সকল সুবিধাদী সরকারি কোষাগার থেকে প্রদান ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান। বক্তারা বলেন, তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই মানবিক বিবেচনার জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...