শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : এবার শাহজাদপুরে ২য় শ্রেণির একস্কুল ছাত্র বলাৎকারের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রশাসনকে না জানিয়েই তড়িঘড়ি করে গত শুক্রবার বিকেলে গ্রাম্য শালিষের মাধ্যমে লম্পটের ৫ হাজার টাকা জরিমানা ও ৭ বার কান ধরে ওঠবস করার দন্ড দিয়েছে। গুরুপাপে লঘুদন্ড প্রদানের এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের প্রত্যন্তপল্লী মোহাম্মদপুর গ্রামের শামীম ওরফে শাওনের ছেলে ২য় শ্রেণির ছেলে আরিফ (৮) কে গ্রামের পার্শ্ববর্তী ফাঁকা স্থানে ডেকে নিয়ে গিয়ে একই গ্রামের মানিক সরকারের ছেলে শাহজাদপুর সরকারি কলেজের দ্বাদ্বশ শ্রেণির ছাত্র লম্পট নজরুল ওরফে বাবু জোরপূর্বক বলাৎকার করে। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্কুলছাত্র আরিফকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শারীরীক ঘটনার চরমাবনতিতে পরদিন ১৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের চাচা বাবু প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। অবস্থা বেগতিক দেখে ও পরিকল্পিতভাবে ধামাচাপা দিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়েই বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এশারত আলীর নেতৃত্বে ইউপি সদস্য চাঁদ আলীসহ গ্রাম্য মাতবরেরা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গ্রাম্য শালিষে লম্পট নজরুল ওরফে বাবুকে দোষী সাবাস্ত করে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ বার কান ধরে ওঠবস করার দন্ড প্রদানের মাধ্যমে ঘটনাটি ধামাপাচা দেয়ার অপচেষ্টা করা হয়। এলাকাবাসীর অভিযোগ,লম্পট লজরুল ওরফে বাবু ইতিপূর্বেও বেশ কয়েকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে জরিমানা দিয়েছে। এজন্য অবিলম্বে লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতেই থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”