শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
গত কয়েক দিনে যমুনার ভাঙ্গনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী, কৈজুরী ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ২’শতাধিক ঘরবাড়ি, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনার কড়াল গ্রাসে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ২’শতাধিক পরিবার বাঁধের পাশে ও নদী তীরবর্তী খোলা আকাশের নীচে খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপন করছে। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, অসময়ে উজানের ঢলে যমুনা নদী বর্তমানে উত্তাল ও ভয়াল রূপ ধারণ করছে। ফুলে ফেঁপে ওঠা প্রগলভা যমুনার প্রবলস্রোতে গত ১ সপ্তাহে উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ী, বাঐখোলা, কুঠিপাড়া, পাকুড়তলা গ্রামের প্রায় দেড়’শ ঘরবাড়ি, বিস্তৃর্ণ ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে, সোনাতনী ও কৈজুরী ইউনিয়নের যমুনার দুর্গম অঞ্চল সোনাতনী, বানতিয়ার, মাকড়া ও ভাটপাড়া এলাকায় একই সময়ে প্রায় অর্ধশত ঘরবাড়ি ও বিপুল পরিমান ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে সোনাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক। এদিকে, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, ‘অসময়ে যমুনার ভাঙ্গণে তাদের ইউনিয়নে ঘাটাবাড়ী, বাঐখোলা, কুঠিপাড়া, পাকুড়তলা, সোনাতনী, বানতিয়ার, মাকড়া ও ভাটপাড়া এলাকার প্রায় ২’শতাধিক মানুষ বসত ভিটা, সহায়-সম্বল সবকিছু হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়ে মানবেতন দিনযাপন করছে। এসব ক্ষতিগ্রস্থ অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করতে ইউএনও’কে অবগত করা হয়েছে।’ এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ‘ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”