মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল : গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের বিপরীত পার্শ্বে অবস্থিত মৃত আফছারের বাড়ির সামনে থেকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ ২৭ টি ক্যানভর্তি ১ হাজার ৮০ লিটার ভেজাল দুধ ও প্রায় ১ কেজি (সোডিয়াম বাই কার্ব ও নীলাভ কেমিকেল ) কেমিকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ভেজাল দুধের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জুলহাস জানান, পুলিশ এ ঘটনার সাথে জড়িত পৌর এলাকার বাড়াবিল মহল্লার মৃত আবু বক্কারের দুই ছেলে আতাউর ও মোতাহারকে ভ্রাম্যমান আদালতে পুলিশ হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজিব ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪২ ধারায় ওই দুই অসাধু দুগ্ধ ব্যবসায়ী, সহোদর আতাউর ও মোতাহার প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। সেইসাথে উদ্ধারকৃত ২৭টি ক্যানভর্তি দুধ উপজেলা পরিষদ চত্বরে ধ্বংশ করা হয়। জরিমানার ২ লাখ টাকা আদায়ের পর এদিন বেলা ১১ টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। এলাকাবাসী জানায়, আতাউর, মোতাহার ও পোরজনা ঘোষপাড়া মহল্লার জনৈক কিশোর ঘোষ দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুধের সাথে পানি ও ক্ষতিকর সোডিয়াম-বাই-কার্ব ও নীলাভ কেমিকেল মিশ্রণ করে সড়কপথে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরবরাহ করে আসছিলো। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, ‘কেমিকেল মিশ্রিত ভেজাল দুধ পান করে শিশুসহ আমজনতার কিডনি, লিভারের মারাত্বক ক্ষতিসাধনসহ জটিল রোগে আক্রান্ত হবার ঝূঁকি অত্যাধিক বেশী থাকে। সেইসাথে ওই বিষাক্ত দুধপানে শিশুদের জীবন ও ভবিষ্যত বিপন্ন হতে পারে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...