শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ চোর ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামীসহ মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গতকাল শনিবার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে এসব আসামীদের গ্রেফতার করা হয়। সেইসাথে উদ্ধার করা হয় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ চুরি যাওয়া মালামাল। গতকাল রোববার ধৃত ১৫ আসামীকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেন, এসআই মান্নান, এএসআই বিপ্লব সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের বিশেষ দল গত শনিবার রাতে পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দ্বারিয়াপুর মহল্লার সাদেক আলীর ছেলে মনজেল আলী ধলু (৪০), মৃত আমদ আলীর ছেলে রেজা (৩০), সরিষাকোল মধ্যপাড়ার মজিদের ছেলে রাশেদুল (২৬), শেরখালী মহল্লার শুকুর আলীর ছেলে সোহেল রানা সাথী (২৮), স্বরূপপুর পশ্চিমপাড়া মহল্লার দুলালের ছেলে রতন (৩০) সহ ১২ চোর ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ‘আটককৃত ১২ আসামী চোর ও মাদক বিক্রেতা ও অপর ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী। এলাকায় অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

সম্পাদকীয়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক