বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বল (৩০) কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বল গুদিবাড়ী মহল্লার গোলাম হোসেনের ছেলে বলে জানা গেছে। মাদক ব্যবসায়ী উজ্জ্বলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গোলজার হোসেনের নেতৃত্বে থানার একদল পুলিশ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জলকে গ্রেফতার করে। কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বলের নামে থানায় চুরির মামলা রয়েছে। এছাড়া কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বল সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলেও এলাকাবাসী অভিযোগ করেছে। ধৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল দীর্ঘদিন এলকায় ইয়াবা বিক্রয়সহ নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। অবশেষে সে পুলিশের হাতে মাদকসহ ধরা পড়ায় এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে। আজ শনিবার কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”