নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শান্ত ইসলাম (১৪) হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে এ বিদ্যালয়ের প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী সমবেত হয়ে এ মানববন্ধন ও সমাবেশ করেন। শান্ত ইসলামের পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০১৬ ইং তারিখে জামিরতা বাজারের ১টি কম্পিটারের দোকান থেকে শান্ত ইসলামের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। ময়না তদন্তের রির্পোট থেকে জানা যায়, তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় শান্ত ইসলামের বাবা মোঃ ছানোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় আসামী মোঃ আদম ও শহীদ গ্রেফতার হলেও আবু সাইদ মাস্টার, আব্দুল কাদের ও আকলিমা খাতুন এখনো পলাতক রয়েছে। পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে জামিরতা বাজারে মানববন্ধন ও সমাবেশ করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী। সমাবেশে বক্তব্য রাখেন, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারি শিক্ষক আব্দুল মুমিন, ১০ম শ্রেণির ছাত্রী আমিনা খাতুন, শান্ত ইসলামের সহপাঠী গোলাম রাব্বি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শান্ত হত্যার বিচার দাবী করে বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
অপরাধ
এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...
