শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সার্চ বিডি নামক বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন তৈরীর জন্য শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া ছাত্র আবির আবেদীন খানের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২ লাখ টাকার চেক প্রদান করেছে। তরুণ উদ্ভাবক আবির আবেদীন খান জানায়, জিজিটাল মেলা ২০২০ এ সিরাজগঞ্জ জেলায় তার সার্চ ইঞ্জিন প্রকল্পটি প্রথম স্থান লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পে আবেদন করলে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হয়। এর কিছুদিন পরেই তাকে জানিয়ে দেয়া হয় তার নামে ২ লাখ টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে।  শাহজাদপুর উপজেলা আইসিটি সহকারি প্রোগ্রামার মাহবুবা আলম বীথি আবির আবেদীন খানকে তার কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: শামসুজ্জোহা বলেন, ‘আবির শুধু আমাদের শাহজাদপুরের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। বাংলাদেশ সরকার তার কাজের মূল্যায়ন করায় আমি অনেক খুশি।’  শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আবির আমাদের স্কুলের গর্ব। ওর কৃতিত্বের জন্য আমি স্কুল থেকে ওকে বিশেষভাবে পুরস্কৃত করবো।’ আবির জানায়, www.searchbd.net এই ঠিকানায় গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা যাবে। তার ইচ্ছা বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। উল্লেখ্য, বাংলাদেশে তৈরী প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। শাহজাদপুরের গর্ব তরুণ উদ্ভাবক আবির আবেদীন খানকে অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাব শাহজাদপুরের সকল সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”