সোমবার, ২০ এপ্রিল ২০২৬

15.06.15 mosjidশাহজাদপুর প্রতিনিধিঃ উপজেলার নরিনা ইউনিয়নের বাচাঁমারা গ্রামে এলাকাবাসীর সেচ্ছাশ্রমে একটি মসজিদ নির্মান করা হয়েছে। জানা গেছে, বাচাঁমারা গ্রামের মোঃ ইদ্রীস আলী ১২ শতক ও মরহুম আজাহার আলী আড়াই শতক জায়গা মাচামারা গ্রামে মসজিদ নির্মানের লক্ষে দান করেন। সেই জায়গায় গত এক বছরপুর্বে মসজিদের ভিত্তিপ্রস্থর নির্মান করা হয়। তখন থেকেই এলাকাবাসীর শ্রম ও সহযোগিতায় পাকা কাজ শুরু হয়। আজ সোমবার সকালে এলাকাবাসীর আর্থিক সহযোগিতা ও সেচ্ছাশ্রমে বিল্ডিংয়ের ছাদ ঢালাই করা হয়। গতকাল বাচাঁমারা গ্রামে দেখা গেছে যুবক, বৃদ্ধ সবাই মিলে সেচ্ছাশ্রমে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজে নেমে পরেছেন। এবং সবাই আনন্দের সাথে কাজ করছেন। তাদের মধ্যে ব্যাপক আনন্দ লক্ষ করা গেছে। ছাদ ঢালাই কাজের সময় সেখানে উপস্থিত ছিলেন, অত্র ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম টেক্কা, সেচ্ছাসেবী হিসেবে পরিচিত আঃ হালিম ও এলাকার মেম্বর আমিরুল ইসলাম দোলন। এলাকাবাসী জানায়, তারা কোনরকম বাজেট ছাড়াই গতবছর এলাকাবাসীর সগযোগিতায় কাজ শুরু করেন। আস্তে আস্তে ফাউন্ডেশন ও পিলার করেন, পরে আজ সোমবার সবার উপস্থিতি ও শ্রমে ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেন। জনগণের স্বতঃফুর্ত উৎসাহের মধ্যদিয়ে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...