শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার এএসআই সাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপৃর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ একটি উপজেলার হরিরামপুর বাজার, ফেচুয়ামারা, দ্বারিয়াপুর, খঞ্জনদিয়ার, বহলবাড়ী, শাকতোলা, আন্ধারকোঠাপাড়া, নুনদহ ও শেলাচাপড়ী মধ্যপাড়া এলাকায় অভিয়ান চালিয়ে ওই ১২ আসামীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর বাজার সংলগ্ন এলাকার মৃত আশরাফ আলী ছেলে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম, ওয়ারেন্টভুক্ত ফেচুয়ামারা মহল্লার আব্দুল্লাহ এর ছেলে রকিবুল, দ্বারিয়াপুর মহল্লার জুলফিকার সরকারের ছেলে আলামিন সরকার, নিয়মিত মামলার খঞ্জনদিয়ার মহল্লার আব্দুল মতিনের ছেলে সেলিম রেজা, বহলবাড়ী মহল্লার মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে রাজ্জাক, আব্দুলের ছেলে কাওছার, শাকতোলা এলাকার মৃত বাচ্চু খানের ছেলে মাদক মামলার আসামী জহুরুল ইসলাম পলাশ, আন্ধারকোঠাপাড়া মহল্লার শের আলীর ছেলে সাত্তার শেখ, রেকাত আলীর ছেলে সাজু, সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী শেলাচাপড়ী মধ্যপাড়া মহল্লার রইচ উদ্দিনের স্ত্রী পেয়ারা খাতুন, ফুলচাঁদের স্ত্রী জাকিয়া খাতুন ও নুনদহ মহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে হাসানুজ্জামান ওরফে আইয়ুব আলী। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, অপরাধ দমনে সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর দিকনির্দেশনায় শাহজাদপুর থানা পুলিশের চলমান এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”