শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : বন্ধুর স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করার জের আজ বুধবার সন্ধায় শাহজাদপুর পৌরসদরের ঐহিত্যবাহী অরাজনৈতিক সংগঠন রূপপুর রূপালী সংসদের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীমসহ ৬ জন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অন্যান্য আহতরা হলেন, সমাজকল্যাণ সম্পাদক লিখন মিয়া, কার্যকরী সদস্য নাদিম মাহমুদ, কে.এম শহিদুল ইসলাম বাধন, লিজু ও সঞ্জয় । এদের মধ্যে শামীমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই সংসদের সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রূপপুর রূপালী সংসদের নব-নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাবুল হোসেন জানান, ওই সংসদের কার্যকরী সদস্য কে.এম শহিদুল ইসলাম বাধনের জনৈক বন্ধুর স্ত্রীকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় আজ সন্ধায় পুকুরপাড় গ্রামের অন্তর, সেতু, অনীক,আলম নূরসহ ২৫-৩০ জনের সংঘবদ্ধ দল ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সমাজকল্যাণ সম্পাদক লিখন মিয়া, কার্যকরী সদস্য নাদিম মাহমুদ, কে.এম শহিদুল ইসলাম বাধন, লিজু ও সঞ্জয়কে ডেকে নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাদের গুরুতর আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলার ঘটনায় পৌরসদরের পুকুরপাড় গ্রামের অন্তর, সেতু, অনীক,আলম নূরসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যপারে শাহজাদপুর থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ‘অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ এ ঘটনায় রূপপুর রূপালী সংসদের সকল সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক