মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বিশেষ প্রতিবেদক: শাহজাদপুর উপজেলার ৪নং রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করেছেন। গত ১লা সেপ্টেম্বর রোববার ও গতকাল ২রা সেপ্টেম্বর সোমবার এ দু'দিনে ওই ৮ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে রূপবাটি ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির আহবায়কসহ সংশ্লিষ্টদের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আসন্ন উক্ত সম্মেলনে সভাপতি পদপ্রার্থীরা হলেন রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক, বাংলাদেশ মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর প্রথম শ্রেণির ঠিকাদার আবুল সরকার, বাঘাবাড়ী নৌ-বন্দর লেবার হ্যাল্ডেলিং ইজারাদারের প্রতিনিধি পরিচালক আব্দুল মজিদ মোল্লা, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান দেওয়ান ও আওয়ামী যুবলীগ রূপবাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৪ জন হলেন রূপবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, সোহরাব হোসেন, আব্দুস সালাম ও আব্দুর রহমান মোল্লা। এদিকে, গতকাল রোববার দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থদের সাথে নিয়ে সভাপতি পদপ্রার্থী ও রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবুল সরকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোববার দুপুরে স্থানীয় আ.লীগ দলীয় কার্যালয়ে গিয়ে সম্মেলন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম সাকলাইন, সদস্য শামছুল আলম, মোঃ আজিজুল হক, জসিম উদ্দিনের হাতে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সভাপতি প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক আবুল সরকারের সাথে অন্যান্যের মধ্যে রূপবাটি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন বাহাদুর, রূপবাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি দৌলত শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসকার হোসেন, রূপবাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ইউপি সদস্য মুকুল, ওয়ার্ড আ.লীগ নেতা রফিক শিকদার, বাবুল আক্তার বাঘাসহ রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অপরদিকে, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন উক্ত সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...