শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
আবুল কাশেম: রাতের অন্ধকারে ভূয়া র‌্যাব সেঁজে ধাওয়া করায় জেলার শাহজাদপুরে পানিতে ডুবে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ২৮ জানুয়ারি সোমবার রাতে। রেকাবুল ইসলাম (২৫) নামের যুবকের এ করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদপাঙ্গাশি গ্রামের আলতাফের ছেলে রেকাবুল ইসলাম ও তার বন্ধু কোরবান, খালেক, জামাল, খোকন, আয়নুল, মুকুল, মতিয়ারদের সঙ্গে নিয়ে ওই দিন রাতে পার্শ্ববতী করতোয়া নদীতে একটি নৌকার মধ্যে জুয়া খেলছিল। এ খবর পেয়ে রাসেল (২২), পিতা- কায়েম উদ্দিন, গ্রাম- ফরিদপাঙ্গাশি নতুনপাড়া, এবং শ্রীফলতলা গ্রামের মনিরুল (২৩), পিতা- আঃ মতিন, চয়েন (২৪), পিতা- মজিবর, রাসেদুল (২২), পিতা- রমজান, শাহীন (২২), পিতা- মোজাহার, মমিন (২৪), পিতা- সাইফুল ভূয়া র‌্যাব সেঁজে বাঁশি বাজিয়ে ওই জুয়াড়িদের তাড়া করে। এ সময় নৌকা থেকে জুয়াড়িদের মধ্যে অনেকেই র‌্যাবের ভয়ে আত্মরক্ষার জন্য করতোয়া নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে অনেকেই সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও রেকাবুল ইসলাম পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা ও এলাকাবাসী দুইদিন নদীতে খোঁজ করে না পেয়ে প্রথমে শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করে লাশ না পেয়ে ফেরৎ যায়। পরে নদীতে রেকাবুলের লাশ ভেসে উঠলে বুধবার বিকেলে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি মেম্বার আকতার হোসেন জানান- আবুল কালাম, পিতা- মোঃ জামাল প্রামানিক, গ্রাম- চরনারুয়া ও ফটিক আলী, পিতা- আব্দুস সালাম খাঁ, গ্রাম- ফরিদপাঙ্গাশি তারা আমি এবং দরগারচর গ্রামের আব্দুল মমিনসহ এলাকাবাসীর অনেকের সামনেই বলে তারা ভূয়া র‌্যাবের বাঁশিতে ভয় না পেয়ে বরং র‌্যাবদের আচরণে সন্দেহ হলে রাসেল নামের একজনকে ধরে ফেলে এবং তার মুখের কালো মুখোশ খুলে ফেলে। রাসেলকে কিছু উত্তম-মধ্যম দেয়ার পর সে ভূয়া র‌্যাবের বাকি কয়েকজনের নাম বলে দেয়। আকতার হোসেন আরও জানান, দীর্ঘদিন যাবৎ এই চক্র রাতে ভূয়া র‌্যাব সেঁজে চাঁদাবাজি, কখনও ডাকাতি, কখনও ছিনতাই করে আসছিল। এছাড়াও দিবালোকে স্কুল-কলেজগামী মেয়েদেরও উত্ত্যাক্ত করে এই চক্রটি। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। ২৫ দিন বয়সী শিশু সন্তানের পিতা রেকাবুলের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”