মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহজাদপুরে যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২ জুন সরকারের পক্ষে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা। গত ৭ জুন মঙ্গলবার ‘বাংলাদেশ গেজেট’র অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ‘এস,আর ও নং ১৯১-আইন/২০১৬। Civil Courts Act, 1887 ( Act. No. XII of 1887 ) এর ংsection 14 এর ংঁsub-section (1)  এ ক্ষমতাবলে সরকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় একটি যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপন (fix) করিল এবং sub-section (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সমগ্র শাহজাদপুর উপজেলাকে উক্ত আদালতের স্থানীয় অধিক্ষেত্র হিসাবে নির্ধারণ করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।’ এ বিষয়ে গতকাল শুক্রবার শাহজাদপুর উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. এস এ হামিদ লাভলু বলেন,‘ বিচার প্রক্রিয়াকে বিচারপ্রার্থী জনগণের দোড়গোড়ায় নিয়ে আসার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহুরুল হকসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

গেজেটটির লিংক নিম্নে দেয়া হলো

http://shahzadpursangbad.com/wp-content/uploads/2016/06/17289_25976.pdf"

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...