মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৭ বছরে পদার্পন উপলক্ষে আজ ১লা ফেব্রুয়ারী সোমবার শাহজাদপুরে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বাউল সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর শাখার উপদেষ্টা তাকিবুন্নাহার তাকি, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক কবি আতিক সিদ্দিকী, কবি আলহাজ্ব মাসুম রানা খান।

0001

শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা ও কলেজ শাখা যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার শাহজাদপুর এজেন্ট সন্তোষ কুমার সাহা, নিহাল খান, নাসির হোসেন, সালমান রহমান চঞ্চল, মাসুদ মোশাররফ, ইমরান রানা, মেহেদী হাসান হিমু, সাকিব আল হাসান, আনোয়ার হোসেন।

00002

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন সুর ঝংকার বাউল শিল্পী গোষ্ঠির- খোরশেদ আলম বয়াতি, নূর ইসলাম বয়াতি, আব্দুল আলিম বয়াতি, বাবলু সরকার বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, রিন্টু বয়াতি ও পাঞ্জু সরকার। সকালে সরকারি কলেজ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণকালে স্বজন সদস্য বৃন্দ ও বাউল শিল্পীরা হাতে একতারা, দোতারা, ঢোল, বাশিঁ ও মন্দিরার তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় যুগান্তরের শুভ জন্মদিন ধ্বনিতে পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে।এ আনন্দ শোভাযাত্রা শেষে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে কেক কেটে যুগান্তরের জন্মদিন পালন করা হয়। সবশেষে আলোনা সভায় অতিথিরা যুগান্তরের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যদান কালে বলেন, যুগান্তর সব সময়ই সত্যের সন্ধানে অবিচল থেকে নির্ভিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন । তাদের বলিষ্ঠ লেখনিতে প্রতিনিয়ত উঠে আসে নানা অনিয়ম দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতির চিত্র। এ অনুষ্ঠানে স্বজন বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন, সম্পদ খান, মুহাইমিনুর রহমান মুন, আলামিন হোসেন, আল মামুন, আতিকুর রহমান, ওলী আহমেদ, শাহান আলী, রূপস হোসেন, গোলাম মোস্তফা, লিমন আহমেদ, মজনু শেখ, রাসেল আহমেদ, ওমর ফারুক, ইমরান হোসেন, মিলন হোসেন, সাকিবুর রহমান, মাহবুবুর রহমান, মামুন আহমেদ, রবিউল ইসলাম, ফারুক খান ও নুরে আলম আনছারী।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...