গত দুদিনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভুমি) সন্দ্বীপ কুমার সরকার শাহজাদপুর উপজেলার বিভিন্ন সড়ক ও বগুড়া –নগরবাড়ী মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অর্ধ শতাধিক যানবাহনে মামলা দায়ের ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে ফিটনেস ও লাইসেন্স বিহীন বাস, ট্রাক, টেম্পু, মটর সাইকেল , নছিমন, করিমন উধাও হয়ে গেছে। এছাড়া লাইসেন্স বিহীন চালকরা গা ঢাকা দিয়েছে। ফলে শাহজাদপুরে পরিবহন সংকটে যাত্রীদের চরম দুর্ভোগ বেড়েছে। জরুরি কাজে অনেকেই গন্তব্যে পৌছাতে না পেরে নিরাস হয়ে বাড়ী ফিরেছে।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
