সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শাহজাদপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
শাহজাদপুর উপজেলায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাহজাদপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহি অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার পুষ্পস্তবক অর্পণের পর স্থানীয় সকলেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামিলীগ শাহজাদপুর থানা, জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা লীগ,আনসার ভিডিপি,বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফ উদ্দিন ডিগ্রী কলেজ, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, সাতবাড়িয়া ডিগ্রী কলেজ, শাহজাদপুর ইব্রাহিম পাইলট গার্লস স্কুল, ফায়ার সার্ভিস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা এছাড়া বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সবাই।
উল্লেখ্য ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
