বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের রূপবাটি গ্রামের এক হৎদরিদ্র পরিবারের পিতৃহারা সন্তান আলাউদ্দিন চরম অভাব অনটন আর দারিদ্রতার নাগপাশ ডিঙ্গিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পিতা শের আলী প্রামানিক মারা গেছেন প্রায় ৯ বছর পূর্বে। ৪ ভাই ১ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলাউদ্দিন ছোট বেলা থেকে তীব অভাব অনটনের মধ্যে বড় হলেও বরাবরই পরীক্ষায় সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। পিতৃহারা ৫ সদস্যের পরিবারের জীবন জীবীকা যেখানে চরম অনিশ্চয়তার মধ্যে চলেছে, সেখানে ওই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আলাউদ্দিন তার মেধাকে কাজে লাগিয়ে একনিষ্ঠ অধ্যাবসায়ের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়ে মেধার কাছে দারিদ্রতার পরাজয়ের এক জ্বাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ শনিবার দুপুরে শাহজাদপুর কোর্টভবন চত্বরে আলাপ হয় অদম্য মেধাবী আলাউদ্দিনের সাথে। আলাপকালে তিনি সংবাদকর্মীদের জানান, পিতা শের আলী প্রামানিক গত ২০০৭ সালে মারা যাবার পর থেকে তাদের পরিবারের জীবন জীবকা থমকে দাঁড়ায়। অতিকষ্টের মধ্যে দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিক গতিতে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সে ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর ভাইস চেয়ারম্যান,সিরাজগঞ্জ নারী ও শিশু স্পেশাল ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুল হামিদ লাভলু ও ওই বিদ্যালয়ের শিক্ষকসহ তার মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসএসসি পরীক্ষায় দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অংশ্রগ্রহন করে সে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। পরবর্তীতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে আবারোও জিপিএ-৫ পেয়ে ফের সবাইকে তাক লাগিয়ে দেন। হতদরিদ্র পরিবারের পিতৃহারা সন্তান আলাউদ্দিন চলতি বছর ডাক্তার হবার জন্য রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানেও কৃতিত্বের সাথে পাশ করে অবশেষে ভর্তি হয়েছে। আলাউদ্দিন আরও জানায়, এড. আব্দুল হামিদ লাভলুর কাছে সে বিশেষভাবে কৃতজ্ঞ। এজন্য সে কোর্ট ভবন চত্বরে তার সাথে দেখা করতে এসেছে। এক প্রশ্নের জবাবে আলাউদ্দিন জানান, ‘সে এমবিবিএস পাশ করে মেডিসিন বিভাগে উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।’ এ সময় ওই স্থানে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা যুবলীগ নেতা রাজিব শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী,সাবেক যুগ্ম-আহবায়ক আশিষ সরকারসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অপরদিকে, আলাউদ্দিনের ওই ঈর্ষণীয় ফলাফল অর্জনের খবর জেনে এড. এমএ হামিদ লাভলু তার লেখাপড়া চালিয়ে যেতে সব ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। শাহজাদপুরের দুর্গম এলাকা রূপবাটি ইউনিয়নের রূপবাটি গ্রামের হতদরিদ্র অসহায় এক পরিবারে জন্মগ্রহন করেও এ পর্যন্ত আলাউদ্দিন যে ফলাফল অর্জনে সক্ষম হয়েছে তাতে এলাকার সুধী মহল চরম বিষ্ময় প্রকাশ করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...