শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
রাজীব রাসেল : গতকাল মঙ্গলবার ভোররাতে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দুর্গম পল্লী জামিরতা জোতপাড়া মহল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ফরিদা (২০) নামের মেধাবী এক কলেজ ছাত্রী। নিহত ফরিদা ওই মহল্লার শামসুল ইসলাম শান্তর মেয়ে বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, ফরিদা শাহজাদপুর সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্রী। সে এসএসসি ও এইএসচি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলো। কী কারণে ওই মেধাবী ছাত্রী আত্মহননের পথ বেছে নিয়েছে তা খতিয়ে দেখছে থানা পুলিশ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানান, ‘ ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত ওই ছাত্রীর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক