বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম ফের আরেক দফা পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা যাচাই বাছাই কার্যক্রমের তারিখ পরিবর্তন করলো যাচাই বাছাই কমিটি। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর পৌরসদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শাহজাদপুর থানা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই বাছাই কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান তরুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান ও ডেপুটি কমান্ডার বিনয় কুমার পালসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে ওই যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। পরদিন রোববার শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সন্মেলন কক্ষে ২য় দিনের মতো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষষ্ঠিত হয়। এ দিনের কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত থেকে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান তরুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান ও ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ দুই দিনেও যাচাই বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পুন:তারিখ ঘোষণা করা হয়। ওই দিনেও যাচাই বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের তারিখ পুনরায় নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কমিটি। এ ব্যপারে যাচাই বাছাই কমিটির সদস্য সচিব শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, ‘ গত ১৮ ফেব্রুয়ারি কমিটির সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন রাজশাহী বিভাগীয় কর্মী সন্মেলনে যোগ দেয়ায় তার অনুপস্থিতিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। আইনে রয়েছে সভাপতির সময়ের ওপর ভিত্তি করে টাইম নির্ধারণ করা যাবে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সভাপতির উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...