মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা ও সোনাতনী ইউনিয়নের যমুনা নদীতে আজ ভোর রাত  থেকে দুপুর অব্দি মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন শাহজাদপুরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এই অভিযানে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুরের উপজেলা মৎস্য অফিসার জনাব জ্যোতিকণা দাস এবং থানার এস আই  জাহিদ।অভিযানে প্রায় ১৫ হাজার মিটার জাল ও প্রায় ৫০কেজি মা ইলিশ মাছ নদী থেকে জব্দ করা হয় এবং ৪ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জাল জামিরতা ঘাটে জনসমুক্ষে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় থানা ঘাটের মাদীনাতুল উলুম কাওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়। আটককৃত জেলে (১) আলমাস আলী (৩০) পিতা ছাত্তার ব্যাপারী (২) হাসান (২৮) পিতা আমোদ মন্ডল (৩) হামিদ (২০) পিতা আমোদ মন্ডল (৪) তারেক মোল্লা (১৯) পিতা আহম্মদ মোল্লা সর্বঠিকানা বাংগালা কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা মতে প্রত্যেককে ১০০০(এক হাজার) টাকা করে জরিমানা আদায় করে এবং আগামী ২২ অক্টোবর ২০১৭ পর্যন্ত মাছ শিকার করবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান ২২ অক্টোবর পর্যন্ত নিয়মিত চলবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...