শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত বিশেষ পুলিশী অভিযানে ২ জন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী, ২ জন কুখ্যাত গাঁজা ব্যবসায়ী, ৩ জন জুয়াড়ী, ২ জন হত্যা মামলার আসামী ও গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। উদ্ধার হয়েছে মাদক ইয়াবা ও গাজা। আজ রোববার গ্রেফতারকৃত ১০ আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপরেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনসহ থানার অফিসার ও ফোর্সগন শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ওই ১০ আসামীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করে। ধৃতদের মধ্যে গ্রেফতারী পরোয়ানার আসামী (সিআর নং-১০/১৭) আমির ওয়ারেছ, পিতা-মৃত আঃ মজিদ সরকার, সাং-বৃ-আঙ্গারু, থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জকে নিজ বাড়ি হতে, ০২ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ১। মোছাঃ সাথী খাতুন (২৫) স্বামী-মোঃ সিদ্দিক প্রাং (সাবেক ইউপি সদস্য) সাং-বৃ-আঙ্গারু, ২। মোঃ সাদ্দাম হোসেন (২৫) পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-গাড়াদহ চরপাড়া, উভয় থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে মোছাঃ সাথী খাতুনের বসত বাড়ী হইতে গ্রেফতার করে। ঐ সময় আসামী সাথী খাতুনের কাছে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সাদ্দাম হোসেনের কাছে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়া ২ জন গাঁজা ব্যবসায়ীর মধ্যে ১। আহম্মদ আলী (৩০) পিতা-মোঃ ছমির মোল্লা, সাং-রতনকান্দি দক্ষিনপাড়া, বর্তমান সাং-নুনদহ বাঁধপাড়া, ২। মোঃ রতন প্রাং (২৭) পিতা-মৃত শাজাহান প্রাং, সাং-রতনকান্দি পাল্লমপাড়া, উভয় থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে শাহজাদপুর থানাধীন রতনকান্দি নতুন বাজার সংলগ্ন জনৈক মোঃ ফখরুল ইসলাম (৩০) পিতা-মৃত হযরত প্রাং এর মুদী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে গ্রেফতার করা হয়। আসামী আহম্মদ আলীর পরিহিত লুঙ্গির ডান কোচের মধ্যে ৬০ (ষাট) পুরিয়া শুকনা গাঁজা এবং ২নং আসামী মোঃ রতন প্রাং এর শরীর তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির বাম কোচের মধ্যে ৪০ (চল্লিশ) পুরিয়া শুকনা গাঁজাসহ সর্বমোট ১০০ (একশত) পুরিয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, ৩ জন জুয়াড়ীর মধ্যে ১। মোঃ আক্তার হোসেন (৩০) পিতা-মোঃ আক্কাস আলী মোল্লা, ২। মোঃ মেহের শেখ (২৫) পিতা-মোঃ নবীর আলী শেখ, উভয় সাং-কাশিপুর, ৩। মোঃ দারোগ আলী (২৫) পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-বড় বাশুরিয়া, সর্ব থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদেরকে শাহ্জাদপুর থানাধীন কাশিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মোঃ হানিফ শেখ (৫০) পিতা-মৃত বক্স শেখ এর বসত বাড়ির পূর্ব দূয়ারী টিনের ছাপড়া ঘরের মধ্য থেকে ৪ সেট তাশ (প্লে-কার্ড) এবং ২,১০৫/- (দুই হাজার একশত পাঁচ) টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে, উপজেলার বাতিয়া গ্রামের যুবক হত্যা মামলার ২ আসামীর মধ্যে ১। মোঃ জাহাঙ্গীর হোসেন জুবলু (৩৮) পিতা-মৃত সিদ্দিক হোসেন, ২। মোঃ জীবন পারভেজ (৪০) পিতা-মোঃ আঃ মজিদ মাষ্টার, উভয় সাং-বাতিয়া, থানা-শাহ্জাদপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে উল্লাপাড়া থানা এলাকা হইতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানা পুলিশের সফল ওই বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। বিশেষ ওই অভিযান অব্যাহত থাকবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”